শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৪-০৮-০২
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ্ছে তাদের আন্তর্জাতিক ব্যস্ততা।
এ মাসের মাঝামাঝিতে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে।
এ সফরের প্রস্তুতি সাজাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও সহকারী কোচ নিক পোথাসেরও শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেকদিন ধরেই দুই দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে পাকিস্তানের দুই টেস্টের জন্য প্রস্তুতি শুরু হবে।
এই ক্যাম্পে অবশ্য যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। তবে তার দুটি টেস্ট খেলার কথা রয়েছে। পাকিস্তান সফরের ঠিক আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানেও।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited