বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৩ পিএম, ২০২৬-০১-০৬

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনী এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু এক হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীর বাবা, মা অথবা স্বামীর নাম ব্যবহার করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা পাঠিয়েছে ইসি। নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(২) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা (ফরম-৫) বর্ণক্রমানুসারে তৈরি করা হয়। তবে একই আসনে একই নামের একাধিক প্রার্থী থাকলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ইসি জানিয়েছে, একই নাম হলে প্রার্থীর নামের সঙ্গে তার বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম যোগ করে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দ করা প্রতীকের ক্রমানুসারে নামগুলো পর্যায়ক্রমে সাজিয়ে ফরম-৫ প্রস্তুত করতে হবে। সংস্থাটি জানায়, অনেক সময় একই নির্বাচনী এলাকায় একই নামের একাধিক স্বতন্ত্র বা দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ব্যালট পেপার ছাপানো এবং ভোটারদের সঠিক প্রার্থী চিহ্নিত করতে জটিলতা তৈরি হয়। এই জটিলতা নিরসন এবং স্বচ্ছতা বজায় রাখতেই বিধিমালা অনুযায়ী এই ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর