শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২৫-১০-২৬
নেভি মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় ৪৫ মিনিট পর টস অনুষ্ঠিত হয়।
লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় টাইগ্রেসদের।
ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ।
৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফারজানা হকের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সুমাইয়া আকতার।
৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, সুমাইয়া আকতার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নিশিতা আকতার নিশি, নাহিদা আকতার ও মারুফা আকতার।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited