শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:১৪ পিএম, ২০২২-০৮-২১
রাশিয়ার খাদ্য বাজারে আনার জন্য জাতিসংঘ কাজ করছে। একই সঙ্গে দেশটিতে উৎপাদিত খাদ্যশস্য ও সারের অবাধ রফতানি দেখতে চায় সংস্থাটি। শনিবার (২০ অগাস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলের ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় শুরু করতে রাশিয়া সম্মত হয়েছে বলে উল্লেখ করেন অ্যান্তোনিও গুতেরেস। গত মাসে তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত। চুক্তির অধীনে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন শস্য এবং অন্যান্য খাদ্য রফতানি করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, গত মাসের ওই চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে আনার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতা করা উচিত।
তিনি বলেন, এ চুক্তির অপর অংশটি বিশ্ববাজারে রুশ খাদ্যশস্য ও সারের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। এটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। এগুলো বাজারে আনতে সব দেশের সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
পণ্যের বাজারকে আরও শান্ত রাখতে আহ্বান জানান গুতেরেস। ভোক্তাদের জন্য অপেক্ষাকৃত কম দাম নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে আরও বেশি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় প্রথমবারের মতো ইউক্রেনীয় শস্য রফতানি আটকে যায়। এ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কিয়েভ। আঙ্কারা জানিয়েছে, চুক্তির আওতায় ইতোমধ্যেই ২৭টি জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছেড়ে গেছে। সূত্র : আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited