বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল, জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০০ পিএম, ২০২৪-১০-২৬

কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল, জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহির পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।
শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বাহির পথের দুটি স্ক্রিনে এই লেখা দেখা গেছে বলে জানা যায়।
এ ঘটনার একটি ভিডিও আমাদের বাংলার হাতে এসেছে। ধারণা করা হচ্ছে কোনো যাত্রী এটি ভিডিও করেছেন।
ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্রবেশ ও বাহির পথে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এ স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়। 
ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়।
আরেকটি সূত্র জানায়, এ স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ। তবে এ বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররক। কিন্তু তার সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।
এদিকে ঘটনাটি নিয়ে স্টেশনে ব্যাপক তোলপাড় চলতে দেখা গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আমাদের বাংলাকে বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর