শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২৬-০১-১৩
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রো একসাথে আসতেছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটির অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে খাদে নামিয়ে দেয় চালক। বিএম হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিকাশ বলেন, দুপুর ৩টার আগে এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা ছিল ৫ জন। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হাবিব বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। তারা ফিরলে বিস্তারিত জানাতে পারবো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited