বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জুলাইয়ের শুরুতে জবিতে সশরীরে পরীক্ষা

জবি প্রতিনিধি    |    ০৬:৪৭ পিএম, ২০২১-০৬-০৮

জুলাইয়ের শুরুতে জবিতে সশরীরে পরীক্ষা

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে সশরীরে। এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস। পরীক্ষা নেওয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। শিক্ষার্থীদের ভর্তি ও ফর্মফিলাপের কার্যক্রম এই সপ্তাহের মধ্যেই শুরু হবে। তবে ক্লাস ও পরীক্ষা কবে শুরু তা আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় চূড়ান্ত হবে। মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এ সব তথ্য জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘আমরা দ্রুতই ক্লাস-পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সশরীরে নিবো। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয় ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরীক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্তুতিমূলক ক্লাস শেষ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী জুলাই থেকেই মেস/বাসা ভাড়া নেওয়ার পরামর্শ দেন ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। ব্যবহারিক নির্ভর বিভাগগুলো অনলাইনে কিভাবে রিভিউ ক্লাস নেবে এ ব্যাপারে জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, যেহেতু চারুকলা, নাট্যকলা, সঙ্গীত বিভাগগুলোতে শিক্ষার্থী সংখ্যা কম। সুতরাং তারা স্বাস্থ্যবিধি মেনে এখন থেকেই সশরীরে ব্যবহারিক ক্লাসগুলো নিতে পারবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ব্যবহারিক ক্লাসের বিষয়ে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আপাতত থিওরি পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে প্রাকটিকেল সিলেবাস শর্ট করে শিফট অনুযায়ী অল্প সংখ্যক করে শিক্ষার্থী নিয়ে ব্যবহারিক ক্লাস-পরীক্ষা নেওয়া হবে।


 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর