শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:১১ পিএম, ২০২১-০৫-২০
পঞ্চগড়ে বোদায় সচিবালয়ে পেশাগত দ্বায়িত্ব পালন কালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বোদা উপজেলা প্রেস ক্লাব।
২০ মে (বৃহস্পতিবার ) দুপুর ১২টায় বোদা শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ হকিকুল ইসলাস রানা, সাংবাদিক লিহাজউদ্দীন মানিক, সাংবাদিক এন এ রবিউল হাসান লিটন, সাংবাদিক আশরাফুজ্জামান খোকন, মোঃ নূর নবী প্রমুখ।
বক্তারা অতিসত্বর দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তির দাবীসহ সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মাববাধিকার কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited