শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫০ পিএম, ২০২৫-১১-১৬
ইডেন গার্ডেন্সের অস্বাভাবিক ও কঠিন উইকেটে মাত্র তিন দিনেই সিরিজের প্রথম টেস্ট হারলো ভারত। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলটি গুটিয়ে যায় স্রেফ ৯৩ রানে। শুভমান গিল ঘাড়ে ব্যথার কারণে খেলতে না পারায় ভারত এক ব্যাটার কম নিয়ে মাঠে নামে, যা শেষে বড় ক্ষতিরই কারণ হয়। খেলার শুরু থেকেই উইকেট ব্যাটসম্যানদের জন্য ছিল মরণফাঁদ। বল কখনও লাফিয়ে উঠছে, কখন নিচু হয়ে যাচ্ছে, কেউই বুঝে উঠতে পারছিল না। এই বিশৃঙ্খলায় শুরুতেই ভারতকে চাপে ফেলেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি এই পেসার হাই কোর্ট এন্ডের বাড়তি বাউন্সকে দারুণভাবে কাজে লাগিয়ে প্রথমে ইয়াশাসবি জয়সওয়ালকে শূন্য রানে ফেরান, এরপর লোকেশ রাহুলও ফিরে যান মাত্র এক রানে। ভারতের স্কোর তখন মাত্র ২ রানে ২ উইকেট। ওয়াশিংটন সুন্দার ও ধ্রুব জুরেল কিছুটা সময় উইকেটে থাকলেও বিরতির পর ফের ধস নামে। সহজ বল লং অফে মেরে উইকেট হারান জুরেল। ভুল টাইমিংয়ে ক্যাচ তুলে দিয়ে ভারতকে তিনি নিয়ে যান আরও সংকটে। এরপর খুব বেশি এগোতে পারেননি রিশভ পন্থ। মাত্র ১৩ বলে ২ রান করে হারমারের ঘূর্ণিতে ধরা পড়েন। সামান্য চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা। ২৬ বলে ১৮ রান করে প্রতিরোধ গড়লেও তাকেও ফিরিয়ে দেন হারমার। ভারতকের চারজনকে একাই বিদায় করেন প্রোটিয়া এই বোলার। সুন্দর অবশ্য লড়ে গিয়েছিলেন সবচেয়ে বেশি সময়। ৯২ বলে ৩১ রান করেন তিনি। কিন্তু তিনিও টিকতে পারেননি মার্করামের অফস্পিনে। এরপর কেশব মহারাজ শেষ দিকে অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। এর আগে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে করে ১৫৩ রান। কঠিন এই উইকেটে টেম্বা বাভুমা খেলেন অনবদ্য এক ৫৫ রানের ইনিংস, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া করবিন বোশ ২৫ রান করে লিডকে ১০০ রানের ওপর নিয়ে যান। ভারতের বোলাররা ভালো করেছিলেন অবশ্য। জাদেজা নেন চারটি উইকেট, কুলদীপ দুটো, সিরাজ ও বুমরাহও সাফল্য পান। কিন্তু সমালোচনা উঠেছে অধিনায়ক রিশভ পন্থকে ঘিরে। প্রথম ইনিংসে ক্লাব হাউস এন্ড থেকে বুমরাহ পাঁচ উইকেট নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই দিক থেকে তাকে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় দিনের শেষে অক্ষর প্যাটেল বলেছিলেন, এই উইকেটে কেউই নিরাপদ নয়। দক্ষিণ আফ্রিকাকে ১২৫ রানের নিচে আটকাতে হবে। বোলাররা কাজটি করলেও ব্যাটাররা চাপ সামলাতে পারেননি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited