শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২২-০৮-১৮
ঘরের মাঠ যেন অচেনা ঠেকলো ইংল্যান্ডের কাছে। ক্রিকেটতীর্থ লর্ডসে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার তোপে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেলো স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬ উইকেটে ১১৬ রান করেছিল ইংলিশরা। দ্বিতীয় দিনে তারা সেই সংগ্রহটা টেনে নিতে পেরেছে ১৬৫ পর্যন্ত। বলতে গেলে একাই লড়াই করা অলি পোপ আউট হন ৭৩ করে।
অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে ৪৫ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫২ রান খরচায় একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া অ্যানরিচ নর্টজে ৩টি এবং মার্কো জানসেন নেন ২ উইকেট। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার আর সারেল এরউই দুজনই অপরাজিত ৭ রানে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited