শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৬ পিএম, ২০২৬-০১-০৪
মামলা জট কমানো এবং বিচারপতি, আইনজীবী ও বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক্ষেপেরে কথা জানান প্রধান বিচারপতি। প্রথমে আপিল বিভাগের এজলাসে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়েরে পক্ষে দেওয়া সংবর্ধনা দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সংবর্ধনা জানিয়ে বক্তব্য তুলে ধরেন। এ সময় উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সচিবালয় গঠনের মাধ্যমে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দিকে যাত্রা শুরুর বিষয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমি বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে এমন কিছু পদক্ষেপ গ্রহণের ইচ্ছা পোষণ করি, বিশেষ করে জেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে। আমি অবশ্যই আশা করি, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, আমি মামলা জট কমাতে এবং বিচারপতি, আইনজীবী ও বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই। প্রধান বিচারপতি আইনজীবীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে এই দেশকে বসবাসের জন্য একটি উত্তম স্থানে পরিণত করার জন্য চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্য শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এগিয়ে আসতে পারে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই দেশের কল্যাণ কামনা করি সবার জন্য একতা ও সমৃদ্ধি প্রার্থনা করি। গত ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited