শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২১-০৬-২৭
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো সাত হাজার ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৭০৭ জন। সুস্থ হয়েছেন তিন লাখ নয় হাজার ৩১৫ জন। রোববার (২৭ জুন) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২৬ জুন) ২৪ ঘণ্টায় সাড়ে আট হাজার মানুষের প্রাণহানি ও চার লাখ চার হাজার ৩৭৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৩৪৩ জন। অপরদিকে সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১২ হাজার ৯০৬ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৩২ হাজার ৩২০। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৫ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৩৩৫ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১২ হাজার ৮১৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৫৩ জন।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited