শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫৭ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে এ সভা হয়। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ২৮ বছরে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। পাহাড়ি-বাঙালি সবাই সম্মিলিতভাবে চুক্তি বাস্তবায়নে কাজ না করলে এটি আরও দীর্ঘায়িত হবে এবং জটিলতা তৈরি করবে। বক্তারা আরও বলেন, জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বাতিলের জন্য একটি পক্ষ কাজ করছে। তারা সবাই অচেনা। অথচ এ অঞ্চলে শিক্ষক সংকট রয়েছে, যার কারণে পাহাড়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বক্তারা জানান, সামান্য যেকোনো ইস্যুতে এ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে এবং বহিরাগতরা এসব ঘটনার সঙ্গে জড়িত। সবাই মিলে হাতে হাত রেখে চুক্তি বাস্তবায়নে কাজ করলে অস্ত্রবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, নুরুল আলম, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা, টাস্কফোর্সের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা এবং রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited