শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৪৩ এএম, ২০২২-০৪-০৪
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বহু বেসামরিক মানুষের নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেল জানিয়েছেন, কিয়েভের বিস্তৃত অঞ্চল থেকে এখন পর্যন্ত ৪১০ বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এখান থেকে রুশ বাহিনী নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুচায় রাশিয়ান সেনা কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে। মস্কো এটিকে ‘ইউক্রেনীয় উগ্রপন্থীদের প্ররোচনা’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছে।এর আগে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।
কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরে গণকবর দিয়ে শত শত মানুষকে দাফন করেছেন ইউক্রেনের সেনারা। শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited