বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধ ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের বিক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২১-০৫-২০

স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধ ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের বিক্ষোভ

আজ (২০ মে ২০২১) বৃহঃস্পতিবার বেলা ১২ঃ৩০ ঘটিকায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধ ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন , ঢাকা মহানগর সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ ফজলুর রহমান সহ প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সংগঠক আকরামুল হক, বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোষাধক্ষ্য শামীম হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকিরসহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দিন যত গড়াচ্ছে দেশে করোনা সংক্রমিত মানুষের মৃত্যুর মিছিল ততই বাড়ছে। বর্তমানে দেশের চিকিৎসা ব্যবস্হার গাফিলতি, দূর্নীতি ও লুটপাট দিন দিন প্রকট আকার ধারণ করছে। চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে মানুষ। চিকিৎসা না পেয়ে রাস্তায়ই মৃত্যুবরণ করছে। প্রতিনিয়তই পিতার কোলে সন্তানের লাশ, সন্তানের কাঁধে অভিভাবকের লাশ দেখতে পাচ্ছি। যা বর্তমানের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। কিন্তু তা দেখার সময় কি কর্তৃপক্ষের আছে?? স্বাস্থ্য অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়, যে যেভাবে পারছে স্বাস্থ্য খাতের সরকারি বরাদ্দ লুটেপুটে খাওয়ার ধান্ধায় আছে। হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের দলবাজি, কমিশন বাণিজ্য এবং দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সরকারি হাসপাতাল গুলোতে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম-দুর্নীতি তদন্ত করে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে হবে। হাসপাতালের যন্ত্রপাতি, ওষুধ ও সুযোগ-সুবিধার সুষ্ঠু ব্যবহার করতে নিয়মিত, কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদফতরে বদলি বাণিজ্য রমরমা আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদফতর সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কর্ণধার হলেও তা পরিণত হয়েছে বদলি বাণিজ্যের মূল আখড়ায়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কতিপয় কর্মকর্তা ও একজন আলোচিত ঠিকাদারের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট নিয়োগ-বদলি এবং কেনাকাটা নিয়ন্ত্রণ করে। এভাবে তারা কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যসেবার বেহাল দশা কাটছে না। পেশাগত দায়িত্ব পালনে রোজিনা ইসলাম সচিবালয়ে গেলে তাকে আটকে রেখে হেনস্থা করা হয়, তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে রোজিনা ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে না নিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একটি উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগে রোজিনা ইসলামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম করোনাকালীন স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছেন। দেশের মানুষের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হোমড়াচোমরাদের দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। সেই কারণেই তাকে এই আক্রোশের মুখে পড়তে হয়েছে। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দিতে হবে। একইসাথে তাকে হেনস্থার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তারা আরোও বলেন, দুর্নীতিবাজ আমলা-কর্মকর্তা ও তাবেদারি নেতা কর্মীদের বহাল তবিয়তে রেখে কর্মহীন করা হচ্ছে মেহনতি শ্রমিকদের। করোনা পরিস্থিতিতে সরকারের নানা লুটপাট ও চরম ব্যর্থতার চিত্র উন্মোচিত হয়ে গেছে। এই সরকার সাধারণ মানুষের স্বার্থের চেয়ে ব্যবসায়ী ধনীক শ্রেণির স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। জনস্বাস্থ্য খাতে দূর্নীতি লুটপাট বন্ধে স্বাস্থ্যমন্ত্রী- স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ, স্বাস্হ্য মন্ত্রণালয়ের লুটপাট সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার এবং সকলের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে জনবান্ধন পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং দূর্নীতিবাজ আমলা-কর্মকর্তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর