বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাশাপাশি নেটে সাকিব-তামিম, হলো না কথা

পাশাপাশি নেটে সাকিব-তামিম, হলো না কথা

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৪১ পিএম, ২০২৩-০২-২৭

পাশাপাশি নেটে সাকিব-তামিম, হলো না কথা

স্পোর্টস ডেস্কঃএর আগেও তারা একসঙ্গে অনুশীলন করেছেন। ম্যাচে তো ব্যাটিংও করেছেন জুটি বেঁধে। কিন্তু সাকিব আল হাসান আর তামিম ইকবালের মধ্যকার ‘দ্বন্দ্ব’ নিয়ে এভাবে প্রকাশ্যে আলোচনা হয়নি।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুখ খোলার পর এখন এই আলোচনা সব জায়গায়। সাকিব-তামিম ‘শত্রু’ হলে একসঙ্গে কীভাবে খেলবেন? খেলার মধ্যে বোঝাপড়াটা তো খুবই গুরুত্বপূর্ণ।যেহেতু এমন একটা কথা ছড়িয়েছে। তাই ইংল্যান্ড সিরিজের আগে নেট প্র্যাকটিসে চোখ ছিল গণমাধ্যমকর্মীদেরও। সাকিব আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালেই দেশে ফিরেছেন। সেভাবে বিশ্রাম না নিয়ে তিনি চলে এসেছেন অনুশীলনে।

মিরপুর শেরে বাংলার ইনডোরে প্র্যাকটিস করতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। মজার ব্যাপার হলো, যাদের নিয়ে আলোচনা, সেই সাকিব-তামিম পাশাপাশি নেটেই ব্যাটিং প্র্যাকটিস করেছেন।মিরপুর ইনডোরের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেট প্র্যাকটিস করেন বাংলাদেশ দলের এই দুই তারকা। কিন্তু তাদের কেউ কথা বলতে দেখেননি।চার পাণ্ডব সাকিব, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। ডানদিক থেকে ধরলে এক আর দুই নম্বর উইকেটে প্র্যাকটিস করেছেন সাকিব আর তামিম। মাহমুদউল্লাহ আর মুশফিক তিন আর চার নম্বর উইকেটে।

আধা ঘণ্টার ওপর ব্যাটিং করেছেন সাকিব-তামিম। এরপর তামিম বিশ্রামে গেলেও সাকিব সরাসরি চলে আসেন চার নম্বর উইকেটে। কোনো বিরতি না দিয়ে ফের প্র্যাকটিস শুরু করেন।সাকিবের অন্ততপক্ষে ৫-৭ মিনিট আগে দুই নম্বর উইকেট ছেড়ে চলে যান তামিম। সাকিব তখনও এক নম্বরে ব্যাট করছিলেন।তামিম গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় কথা বলেন। সাকিব সেদিকে না গিয়ে সরাসরি চলে যান পরের নেটে।

এক নম্বর উইকেটে সাকিব পেস আর স্পিনে আধা ঘণ্টা ব্যাটিং করেছেন। চার নম্বর উইকেটে আবার শুধু স্পিনের বিপক্ষে ব্যাটিং করেন এই তারকা অলরাউন্ডার। এখানে শুরু থেকেই বোলিং করছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন।

রিশাদ দলে না থাকলেও নেট বোলার হিসেবে আছেন। কেননা প্র্যাকটিসে একজন লেগস্পিনার দরকার। বাঁহাতি তাইজুল, ডানহাতি মিরাজ আর লেগি রিশাদকে নিয়ে অনেকটা সময় নেটে কাটিয়েছেন সাকিব। এরপর প্যাড খুলে নিজেই নেমে পড়েন বোলিংয়ে। অনেকটা সময় বল করেন সাকিব।

এদিকে জানা গেছে, প্র্যাকটিস শেষে পুরো দলের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যা ৭টার দিকে সাকিব যাবেন একটি অনুষ্ঠানে। বসুন্ধরা কনভেশন সেন্টারে একটি মোবাইল ফোন কোম্পানির প্রচারণায় যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর