বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হামলা, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৪:৫৬ পিএম, ২০২১-০৩-২৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হামলা, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল বন্ধ

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ মার্চ) সকালে চট্টগ্রামগামী বিরতীহীন ট্রেন সোনার বাংলায় বিক্ষোভকারীরা হামলা করেন। এসময় ইটপাটকেলের আঘাতে ট্রেনের বিভিন্ন বগির জানালা ও ইঞ্জিনের সামনের কাচ ভেঙে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে রাজধানী ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তাদের সমর্থকরা ট্রেনটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ট্রেনটির ইঞ্জিন ও বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনটি উল্টো পথে কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। ফলে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। এদিকে, গত শুক্রবার (২৬ মার্চ) বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালান। এসময় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় কন্ট্রোল প্যানেল, টিকিট কাউন্টার, বুকিং কাউন্টারসহ অন্যান্য জায়গা। রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার বিকেল থেকে সব ধরনের ট্রেনযাত্রার বিরতি স্থগিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর