শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৫ পিএম, ২০২৫-১০-২২
আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে।
সেই কারাগারটি জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে এবং বন্দিদের নিরাপত্তায় নিযুক্ত হয়েছেন কারাগার থেকে কারারক্ষী ও কর্মকর্তারা। কারা বিধি অনুযায়ী বন্দিদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তর থেকেই এবং তাদের খাওয়া দাওয়াও জেল কোড অনুযায়ী কারাগার থেকেই দেওয়া হবে। তাদের কোনো স্বজনরা দেখা করতে চাইলেও অনুমতি সাপেক্ষে কারা বিধি অনুযায়ী দেখা করার ব্যবস্থা করা হবে। বাইরে থেকেও কোনো খাবার দেওয়া হলেও জেল কোড অনুযায়ী পরীক্ষার মাধ্যমে সেগুলো দেওয়া হবে।
বুধবার (২২ অক্টোবর) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বাংলানিউজকে এসব কথা বলেন।
তিনি জানান, ১৫ সেনা কর্মকর্তাকে আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাশার রোডে সাব জেলে রাখা হয়েছে। আইন অনুযায়ী সেসব বন্দিদের পাহারার পাশাপাশি যাবতীয় সবকিছু কারা অধিদপ্তর থেকেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে। তাদের খাওয়া দাওয়াও জেল কোড অনুযায়ী দেওয়া হবে কারাগার থেকেই। মানে সাবজেলে সব বন্দি কারা তত্ত্বাবধানে রয়েছে।
ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হলেন- র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, র্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, র্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে), র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল কে এম আজাদ ও র্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
এছাড়া ডিজিএফআইয়ের সাবেক পরিচালক (সিটিআইবি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক (সিটিআইবি) ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক (সিটিআইবি) মেজর জেনারেল শেখ মো.সারওয়ার হোসেন, বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম মুন।
বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। তারা সবাই সাধারণ পোশাকে ছিলেন।
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়া নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, বেশ কয়েকজন সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) ওই দুটি মামলার নির্ধারিত তারিখ রয়েছে। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, এই তারিখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আদেশটি বাস্তবায়ন করবেন। আসামিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এর অনুলিপি পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited