বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসরায়েলে হামলা বন্ধ করল ইরান, তবে লেবানন নিয়ে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:২৫ পিএম, ২০২৬-০৬-১০

ইসরায়েলে হামলা বন্ধ করল ইরান, তবে লেবানন নিয়ে কড়া বার্তা

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান। তবে লেবাননে, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে কঠোর ও বেদনাদায়ক জবাব দিয়েছে।’
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে; তাহলে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার মন্ত্রিসভার সদস্যদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে, তেহরান নতুন কোনো ‘সমীকরণ’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা মেনে নেবে না ইসরায়েল।
এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানান, ইসরায়েলের অবস্থান হলো—বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার জবাবে ইরান ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাবে, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্তায় বলা হয়, ‘আমাদের নাগরিকদের ওপর হিজবুল্লাহর সন্ত্রাসী হুমকি দূর করতে প্রয়োজন অনুযায়ী লেবাননের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।’
সূত্র: সিএনএন

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর