শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০২:৫৭ পিএম, ২০২০-১০-০৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ইছাক জেলের জালে এবার ধরা পড়লো ২৫ কেজির ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ । মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে দৌলতদিয়া আনো খাঁন এর আড়ৎতে মাছটি আসলে শাকিল সোহান মৎস্য আড়ৎ এর মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু মাছটি ১ হাজার একশত টাকা কেজি দরে কিনে নেয়। ইছাক হলদার জানান, মঙ্গলবার ভোর রাতে চর মহিদা পুর এলাকায় ফেসন বেড় জাল নদীতে ফেলি। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ পাই। পরে মেপে দেখি মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ৎ থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো.শাজান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেই। মাছ ব্যাবসায়ী শাহজাহান বলেন, ইছাক হলদারের জালে বিশালকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ছে এমন খবর শুনে সেখানে যাই। প্রতি কেজি ১হাজার একশত টাকা ধরে মোট ২৭ হাজার ৫শত টাকায় মাছটি কিনি। ঢাকায় এক ব্যসায়ীর কাছে এই মাছটি বিক্রি করেছি ১ হাজার ৩ শতটাকা কেজি দরে, মোট ৩২ হাজার ৫শত টাকা। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে যার
ফলে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে। এর আগে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ,শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাশ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited