বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশের বাইরে ৯ কেন্দ্রে পাসের হার ৯৫.৬৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৮ পিএম, ২০২১-১২-৩০

দেশের বাইরে ৯ কেন্দ্রে পাসের হার ৯৫.৬৭ শতাংশ

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গেল বছর দেশের বাইরের কেন্দ্রে পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একই স্থানে সংবাদ সম্মেলন থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
এবার এসএসসি পরীক্ষায় দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৩৯৮ জন পাস করেছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমানে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ স্কুলগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন শিক্ষার্থী।
এ বছর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর