বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়ার সীমান্তে গোলাগুলি : দেড় লাখ ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৫:২৩ পিএম, ২০২১-০৫-০৫

উখিয়ার সীমান্তে গোলাগুলি : দেড় লাখ ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে গোলাগুলির পর দেড় লাখ পিস ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা। মঙ্গলবার (৪ মে) রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির বালুখালি বিওপি সদস্যদরা গোলাগুলির পর ১ লাখ ৫০ হাজার ইয়াবার বড় চালানটি জব্দ করেন বলে জানিয়েছেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থান দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় ওৎপেতে থাকে। রাত ৮টার দিকে তিন-চার জন লোককে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামতে বলে। তারা না থেমে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসময় সরকারি ৭টি গুলি ছোঁড়া হয়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ওই স্থানে তল্লাশী করে পাওয়া ব্যাগে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে মামলা দায়ের করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে অদ্যাবধি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ১৬ লাখ ৭৮ হাজার ৮৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১২৭ জন আসামি আটক করা হয়েছে বলে জানান আলী হায়দার আজাদ আহমেদ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর