বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি : তানজিম

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:৪৪ পিএম, ২০২৪-০৫-৩০

আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি : তানজিম

একাদশের ১১জন খেলোয়াড় একত্রে জালে উঠলে, বিশ্বের যেকোন দলকে যেকোন দিন বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে বলেমন্তব্য করেছেন টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ও নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তানজিম জানান, যেকোন দলকে হারানোর মতো দক্ষতা আমাদের আছে।
এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে দারুন চাঙ্গা ছিলো বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্র সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ের ১৯তম দল (বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ১৮তমস্থানে আছে) যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাসে  চিড় ধরেছে। কিন্তু এমনটা মানতে নারাজ তানজিম।
বাংলাদেশ দল মানসিকভাবে চাঙ্গা আছে বলে ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় জানান তানজিম, ‘আমাদের দল খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী আছে। বন্ধনও খুব শক্তিশালী। আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি। আমাদের এগারো জন যদি মাঠে ঐদিন সেরাটা দিতে পারে, তাহলে কোন দলই আমাদের সামনে ব্যাপার না। আমরা যেকোন দলকে হারানোর মতো দক্ষতা রাখি।’
২০২৩ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় তানজিমের। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা তানজিমের কাছে স্বপ্নের মত লাগছে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্বকাপে  প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো। বিশ্বকাপ দলে আমি আছি, এটা স্বপ্নের মত। এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলবো। কখনও আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই ছিলো এই পর্যায়ে গিয়ে আমাকে আধিপত্য বিস্তার করতে হবে।’
বিশ^কাপে ম্যাচ খেলার সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চান তানজিম, ‘বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চকর। এটা সবারই লক্ষ্য। আশা থাকে বিশ্বকাপে খেলবো, সেখানে খেলে যেন দেশকে কিছু দিতে পারি। আমারও একই লক্ষ্য থাকবে। যদি সুযোগ পাই, আমার পারফরমেন্সে যেন দল বিজয় লাভ করে।’
বিশ^কাপের মত বড় মঞ্চে প্রথমবার খেলতে নেমে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত মানসিকভাবে শক্ত থাকতে চান তানজিম। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করবো। সব সময় ভালো লাগে, তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যেকোন পরিস্থিতি খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। তার এ ব্যাপারটি আমার খুব ভালো লাগে।’
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তানজিম। সেখানে তার সতীর্থ অনেকেই বর্তমানে জাতীয় দলে খেলছেন। তাদের মধ্যে ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাটিং ভালো লাগে তানজিমের। হৃদয়ের ব্যাটিং নিয়ে তানজিম বলেন, ‘তাওহিদ হৃদয় আমার পছন্দের ব্যাটসম্যান। তার ব্যাটিং খুবই উপভোগ করি। তার হিটিং আমার খুবই ভালো লাগে। নেটে বল করতেও ভালো লাগে। তার এবং আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং অবস্থা কাজ করে। আমি সব সময় তাকে বলি, আমাকে ছয় মারেন! ছয় মারেন! তো, আমি সব সময় তাকে চ্যালেঞ্জ দিই, সেও মজা পায় চ্যালেঞ্জ নিয়ে।’

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: