শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৪ পিএম, ২০২৫-১১-১৯
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ৩১ ওভারে ৩ উইকেটে ১০০ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ৮৪ বলে ৫২ রান যোগ করেন তারা। ৬টি চারে ৪৪ বলে ৩৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সাদমান। উইকেটে সেট হয়ে ব্যক্তিগত ৩৪ রানে থামেন জয়। তার ৮৬ বলের ইনিংসে ২টি চার ছিল। চার নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১টি ছক্কায় ৮ রানে করেন তিনি। ৯৫ রানে ৩ উইকেট পতনের পর ২০ বলে ৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন মোমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। মোমিনুল ১৭ ও মুশফিক ৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পতন হওয়া ৩ উইকেটই শিকার করেছেন স্পিনার এন্ডি ম্যাকব্রিন।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited