শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:৫৪ পিএম, ২০২০-০৯-২২
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে শহরের শেরে বাংলা পার্কের সামনে ঢাক-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা ও পঞ্চগড় জেলাবাসী।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বীপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জিতীস চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, আটোয়ারী উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি ও মনোজ রায় হিরু, ওই স্কুল ছাত্রীর বাবা হিরা লালসহ সর্বস্তরের জন সাধারণ অংশ নেয়।
এসময় মানববন্ধনে বক্তারা ধর্ষনের দায়ে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী তার নানার বাড়ি বেড়াতে গেলে আইনজীবী ওই স্কুল ছাত্রীর বাবা তার জন্য বাজারে অপেক্ষা করছে এমন কথা বলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কৌশলে ডেকে নিয়ে আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় সুশিলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত আইনজীবী হাবিবুর রহমানকে আটক করে।
পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে আটোয়ারী থানায় ওই আইনজীবিকে প্রধান আসামী করে ৩ জনের নামে একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited