শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৮:৩৩ পিএম, ২০২৫-০৪-২০
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মফিজুল হক ভূঁইয়া। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে এ মনোনয়ন প্রদান করা হয়।
একইসঙ্গে কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ ইব্রাহীম পাটোয়ারী। মনোনয়নপত্র ইস্যুর তারিখ থেকে গভর্নিং বডির মেয়াদ দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে কলেজ গভর্নিং বডির সভাপতি পদে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অভিজ্ঞ আইনজীবী ও প্রথিতযশা সমাজসেবক হিসেবে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া দীর্ঘদিন ধরে সমাজ ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে আগ্রাবাদ মহিলা কলেজ আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সকল মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited