শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৮ পিএম, ২০২৫-১০-২১
নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে নিজেদের মাঠে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারছে না আফগানিস্তান। এবারই প্রথম তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে।
আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনাকে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে চূড়ান্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জন্যও এক নতুন পথচলার সূচনা।
আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনে সম্মত হয়েছে।
বাফুফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচটি আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনা অবশ্য আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নতুন নয়। এর আগেও এখানে পুরুষ ও মহিলা জাতীয় দল, বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ এবং এশিয়ান ফুটবল ক্লাব টুর্নামেন্টের সফল আয়োজন করা হয়েছে।
এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান এর আগে সিরিয়ার বিপক্ষে সৌদি আরবের আল-হফুফে খেলেছে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি কুয়েতের আলী আল-সালেম আল-সাবাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যা ১-১ গোলে ড্র হয়।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited