শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৮ পিএম, ২০২৬-০৮-২০
পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জশনে জুলুসে নেতৃত্ব দিতে পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছেছেন আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ আকিব আহমদ শাহ। এ সময় পীর সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনজুমান নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) ঢাকায় ঐতিহাসিক জশনে জুলুসে বের হবে। আল্লামা সাবির শাহ পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট।
দেশের বিভিন্নস্থানে আনজুমান ট্রাস্ট দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালনা করে। তাঁর বাবা হজরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা.) ১৯৭৪ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ জশনে জুলুসের প্রবর্তন করেন।
জুলুসের শহর খ্যাত চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুছ বের হবে ২৬ আগস্ট। জুলুস উপলক্ষে নগর ও বিভিন্ন উপজেলায় সাজ সাজ রব চলছে। আনজুমানের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কদ্বীপ, বিভাজক, অলিগলি।
সংবাদ সম্মেলনে আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস হবে। পুলিশের পাশাপাশি আনজুমানের ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এবারও জশনে জুলুসে বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নেবে।
জুলুসের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে এই জন্য পুলিশ প্রশাসন এবং নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম কানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জুলুছে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মাহাবুব রহমান দুর্জয় : মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। অথচ এই অল্প সময়ের জীবনেই আমরা কত সম্পর্ক গড়ে à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনাকে ভারতে নিতে সে দেশের সেনাবাহিনী বা বিà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাসের প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কে রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত à¦...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনায় আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited