শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৫ পিএম, ২০২৬-০২-০৫
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, দেশজুড়ে ধানের শীষের গণজোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোল তাবোল বকছে। ১২ তারিখ তাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণহাট কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্ত সাধারণ নিরীহ মানুষকে হয়রানি করবেন না। অনেক সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে। তাদের আইনের আওতায় আনুন। একটি গুপ্ত দল নানামুখি ষড়যন্ত্র করছে। গুপ্তদের চিনে রাখুন। গুপ্তরা দেশবিরোধী। তিনি আরও বলেন, ফটিকছড়িতে ১৮টি চা-বাগান এবং চারটি রাবার বাগান রয়েছে। মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের তুলনায় এই উপজেলায় চার গুণ বেশি অনাবাদি জমি আছে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় এখানে কোনো মাটি ভরাট ছাড়াই শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব। ফটিকছড়ি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হলেও শিল্প-কারখানা না থাকায় যুবকদের জন্য কর্মসংস্থান সীমিত। শিল্প-কারখানা স্থাপন, আইটি প্রতিষ্ঠান এবং নারীদের শিক্ষার সুব্যবস্থা তৈরি করলে এলাকার অর্থনীতি ও মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই দেশ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে গেছে। তাই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি শিল্পপতি রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited