বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নিউইয়র্ক রেড বুলসের জালে গোলউৎসব করেছে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক :    |    ১১:৫৮ এএম, ২০২৪-০৫-০৫

নিউইয়র্ক রেড বুলসের জালে গোলউৎসব করেছে ইন্টার মায়ামি

সুয়ারেজের হ্যাটট্রিক ও লিওনেল মেসির এক গোলে নিউইয়র্ক রেড বুলসের জালে গোলউৎসব করেছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষকে ৬-২ গোলে হারিয়েছে মেসিরা।এরআগে নিজেদের মাঠে নিউইয়র্ক রেড বুলস ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। সেদিন চোটের কারণে দলের বাইরে ছিলেন মেসি। আজকের ম্যাচে আর্জেন্টাইন এই তারকাকে ফিরে পেয়েই প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে মায়ামি। ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ৬-২ গোলের বিশাল জয় পায় মায়ামি।

তাদের প্রতিশোধের এই জয়ে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। আর মেসি এক গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন। মায়ামির অন্য দুটি গোল করেছেন প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোহাস।মায়ামি বিশাল জয় পেলেও ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। ৩০ মিনিটে দান্তে ভানজেইরের গোলে এগিয়ে যায় রেড বুলস। প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি মায়ামি। সেই সময় মনে হচ্ছিল বৃথাই যাচ্ছে মার্তিনোর হুমকি। রেড বুলসের কাছে হয়তো আরেকটি হারের হতাশাই সঙ্গী হবে মেসি-সুয়ারেজদের।

কিন্তু বিরতির পর ফিরে যেন স্বরূপটা ফিরে পান মায়ামির খেলোয়াড়রা। মার্তিনোর একটা বদলিও বেশ কাজে লাগে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তিনি মাঠে নামার প্যারাগুয়ের মিডফিল্ডার রোহাসকে।

মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোলে মায়ামিকে সমতায় ফেরান রোহাস। মেসির একটি পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ২৫ গজ দূর থেকে নেওয়া শটে গোলটি করেন তিনি। ২ মিনিট পর স্কোরশিটে নাম লেখান মেসি। সুয়ারেজের পাস থেকে মেসির করা গোলে এগিয়ে যায় মায়ামি।৬২ মিনিটে মেসির পাস থেকে আবার গোল করেন রোহাস। এরপর ম্যাচটি হয়ে পড়ে অনেকটা মেসি-সুয়ারেজময়। ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ আর তাঁর সেই তিন গোলে অবদান রাখেন মেসি।

 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর