বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুষ্টি কার্যক্রমের প্রচারণায় তরুণদের কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০২ পিএম, ২০২১-১১-২২

পুষ্টি কার্যক্রমের প্রচারণায় তরুণদের কাজে লাগাতে হবে


 

 

দেশের তরুণ জনগোষ্ঠীকে পুষ্টি কার্যক্রমের প্রচারণায় যুক্ত করে তাদের উদ্ভাধনী ভাবনাকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে পুষ্টি খাতের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (২২ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং (এফপিএমইউ) ইউনিটের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। পুষ্টি নিরাপত্তা অর্জনের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে অচিরেই। এখানে তরুণদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার শিক্ষক-ইমামদের মাধ্যমে জনসাধারণের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।খাদ্যমন্ত্রী বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণেরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন(গেইন) এর কান্ট্রি ডিরেক্টর  ডা. রুদাবা খন্দকার, সান ফোকাল পয়েন্টের টেকনিক্যাল সাপোর্ট ডা. মো এম ইসলাম বুলবুল, এফপিএমইউ- এর মহাপরিচালক মো শহীদুজ্জামান ফারুকী, নিউট্রিশন অলিম্পিয়াডের উদ্যোক্তা বি.বি.আই.ডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহীদ উদ্দিন আকবর বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন করেন। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর