শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৬-০৬-১০
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের কারাগারে সাজাভোগের পর সাত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা বিভিন্ন সময়ে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হন।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে দেশটির আদালত তাদের কারাদণ্ড দেন। তারা মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে সাজাভোগ করেন।
দীর্ঘ মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে পাঠায়।
ফেরত আসা ৭ বাংলাদেশির মধ্যে ৬ জন সুনামগঞ্জের এবং একজন সিলেটের বাসিন্দা।
তারা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঁও এলাকার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকেরবাজার গ্রামের মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাটের সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited