বাংলাদেশ   বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাঁচলাইশ আবাসিকে নিয়ম বহির্ভূত বানিজ্যিকরণে নিরাপত্তাহীনতায় এলাকার জনগণ

উদাসীন সিডিএ, গনপুর্ত, পরিবেশ ও কর্পোরেশন

কাজী হুমায়ুন কবির    |    ০৮:৪৯ পিএম, ২০২৬-০৮-২২

পাঁচলাইশ আবাসিকে নিয়ম বহির্ভূত বানিজ্যিকরণে নিরাপত্তাহীনতায় এলাকার জনগণ

চটগ্রাম মহানগরীর পাঁচলাইশ আবাসিক এলাকাটি একসময় নগরের মাঝখানে একটি অনন্য সুন্দর আবাসিক এলাকা হিসাবে পরিচিত ছিল। সেই আবাসিক এলাকাটিতে অতিরিক্ত বানিজ্যিকরন প্রতিষ্ঠান নির্মানে আবাসিক মর্যাদা এখন বিলুপ্তির পথে। জানা যায়,আইন বা নিয়ম না থাকলেও সিডিএ,  পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং রহস্যজনক নিরবতা ও সহযোগীতার ফলে প্রতিনিয়ত বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠাশ সেখানকার পরিবারপরিজনদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে পাঁচলাইশ আবাসিক এলাকা, হারিয়ে ফেলছে তার আবাসিক সৌন্দর্য । পরিবারগুলো নিরাপত্তার হুমকি নিয়েই এলাকায় বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, এই আবাসিক এলাকার প্রতিটি বাড়িই পরিণত হচ্ছে একেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। প্রতিদিনই একটা না একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। ভবনের নিচতলার পার্কিংয়ের জায়গাও যেন এ থেকে বাদ যাচ্ছেনা।
জানা যায়, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রধান আইনি বাধা ও নিয়ম হলো ভূমির ব্যবহার পরিবর্তনে চউক (CDA) এর মাস্টারপ্ল্যান অনুযায়ী যে এলাকাকে 'আবাসিক' হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে কেবল মানুষের বসবাসের জন্য ভবন নির্মিত হতে পারবে। আবাসিক প্লটে বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এবং মাস্টারপ্ল্যানের সুস্পষ্ট লঙ্ঘন। ভবন নির্মাণের সময় চউক থেকে যে 'আবাসিক নকশা' অনুমোদন করানো হয়, সেই নকশা পরিবর্তন করে বাণিজ্যিক ব্যবহার বা দোকানপাট, হাসপাতাল কিংবা রেস্তোরাঁ করা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি গত ২০১৫ সালের ৮ জুনের মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকায় কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে পারবে না। অথচ সে আইনের কোনরকম তোয়াক্কা না করেই এই এলাকায় গড়ে উঠছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক, হসপিটাল, অর্ধশত ডায়গনস্টিক সেন্টার, কমিউনিটি সেন্টার, ব্যাংক, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, মুদিমনিহারি দোকান, লন্ড্রি, সেলুন, রেস্তোরাঁ, এটিএম বুথসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান।
এতে আবাসিকের বসবাসরত মানুষেরা পড়েছেন বিপাকে। কারন পাঁচলাইশ আবাসিক এলাকা হলেও এখানে সারাক্ষণ ভীড় করে পুরো জেলা উপজেলা থেকে আগত রোগী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আবসিক ফ্ল্যাটে বসবাসরত পরিবারের বাসিন্দারা প্রতিবেদককে জানান, তাদের নিরাপত্তাহীনতার কথা। তাদের কষ্টের কথা।
পাঁচলাইশ আবাসিক এলাকার কল্যান সমিতির পক্ষ থেকে জানা যায়, নতুন করে গত কয়েক মাসে এপিকের নতুন একটা ল্যাব ও মেডিকেয়ার হাসপাতাল, পিস পার্ক হাসপাতাল, সার্জিস্কোপ হসপিটাল  উদ্ভোধন করা হয়েছে।  এ নিয়ে পুরো এলাকার জনমনে চলছে চরম উত্তেজনা।
আবাসিকের মালিকরা বলছে, এই এলাকায় বানিজ্যিক করণের জন্য একের পর এক প্রতিষ্ঠান কর্পোরেশনের লাইসেন্স পায় কি করে,  গণপুর্ত ও সিডিএ এসব বানিজ্যিকরনের অনিয়মে কেন নিরব থাকে। এলাকাটি এখন সম্পূর্ন নিরাপত্তা হুমকির দিকে যাচ্ছে। এই এলাকার শিশুদের জীবনমান সংকীর্ন হয়ে উঠছে। তারা খেলতে পারছেনা। প্রাণভরে হাটতে পারছেনা। পরিবার পরিজনরা বিকালে বের হয়ে স্বস্তির নিশ্বাস নিতে পারছেনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একাধিক নোটিশ পেয়েও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্হা না নেয়ায় এলাকাটি দিনের পর দিন হুমকির মুখে পড়েছে।
পাচঁলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক নজরুল আজাদ বলেন, চট্টগ্রামে আবাসিক এলাকায় বা আবাসিক ভবনে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা আইনত অবৈধ। বাংলাদেশের প্রচলিত আইন, ইমারত নির্মাণ বিধিমালা এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী আবাসিক প্লট বা ভবনকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। চট্টগ্রামের পাচঁলাইশ আবাসিক এলাকার ক্ষেত্রে এই নিয়মটি মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), গণপুর্ত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) যৌথভাবে তদারকি ও নিয়ন্ত্রণ করার কথা থাকলেও তিনটি প্রতিষ্ঠানই নিরব ভূমিকা পালন করছেন।এলাকবাসীর পক্ষ থেকে দ্রুত এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করার দাবি জানাচ্ছি।

পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম বলেন, এই এলাকার অধিকাংশ বাণিজ্যিক কার্যক্রম চলছে অবৈধভাবে। বানিজ্যিকরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে বছরের পর বছর বার বার অভিযোগ দিলেও  রহস্যজনক কারনে তারা তাৎক্ষনিক কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেয়না। আমি মনে করি, এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর গাফিলতি রয়েছে। আমাদের আবাসিক এলাকায় বানিজ্যিকরণ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনিকভাবে ন্যায্য ব্যবস্হা চাই। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে বসবাস করতে চাই।
এ বিষয়ে গণপূর্ত ১এর নির্বাহী প্রকৌশলী বলেন, এলাকাটি আবাসিক এলাকা হিসাবেই অনুমোদন পেয়েছে। এখানে বানিজ্যকরনের সুযোগ নেই। এখানে অনেক বানিজ্যিক প্রতিষ্ঠান অনুমোদনবিহীন গড়ে উঠছে। মন্ত্রনালয়ে এসব বিষয়ে চিঠি লিখা হয়েছে। আশাকরি শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে সিডিএর পরিদর্শক সাইদুর রহমান শাওনের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। আশাকরি খুব শীঘ্রই এসব অবৈধ স্হাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
এই বিষয়ে সিডিএর অথোরাইজ অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, এই এলাকাটি আবাসিক এলাকা হিসাবে অনুমোদন হয়েছে। বানিজ্যকরনের বিরুদ্ধে আমরা তাদের সমিতির পক্ষ থেকে অভিযোগ পেয়েছি,  খুব শীঘ্রই বানিজ্যিকরণ প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিজান পরিচালনা করা হবে।
এ বিষয়ে চসিকের রাজস্ব কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আবাসিক এলাকায় বানিজ্যিক প্রতিষ্ঠান করা যাবেনা। অনেকে ট্রেড লাইসেন্স পাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টিও খতিয়ে দেখছি।

রিটেলেড নিউজ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলঘেঁষা রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র একনেকে অনুমোদন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলঘেঁষা রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র একনেকে অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি:   দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘà...বিস্তারিত


দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : দীর্ঘ দিন বন্ধ থাকার পর এবার নতুন পরিকল্পনায় পার্কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছà...বিস্তারিত


‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হকঃ  জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় à...বিস্তারিত


লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল এর সভা

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল এর সভা

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম 'শৈবাল' এর নিয়মিত সভা আগ্রাবাদে ১৪ সেপ্টেম্বর সংগঠনের প্রে...বিস্তারিত


আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শফকত সাদিয়া আহমেদ : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর