বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিকেলে জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৪ পিএম, ২০২৫-১০-২২

বিকেলে জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এদিন বিকেল সোয়া ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, নিরপেক্ষ প্রশাসন, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।
এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের—আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপি নেতারা।
নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।
প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে।  
তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রয়োজনীয় সব করা হবে জানিয়ে অধ্যাপক ইউনূস বিএনপি নেতাদের বলেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহাআয়োজন। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত


স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর