বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঠাণ্ডার সমস্যা থেকে মুক্তি পেতে ইয়োগা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৬ পিএম, ২০২৫-১০-০৭

ঠাণ্ডার সমস্যা থেকে মুক্তি পেতে ইয়োগা

ঠাণ্ডা লাগলে নানারকম শারীরিক জটিলতা দেখা দেয়। সাধারণ সর্দি-জ্বর, কাশি থেকে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া পর্যন্ত হতে পারে।
ঠাণ্ডাজনিত সমস্যার ধকল সইতে না পেরে প্রতি বছরই মারা যায় বহু শিশু ও বয়ষ্ক মানুষ।  
মূলত শরীরে যখন রোগপ্রতিরোধ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে তখন সামান্য কারণেও মানুষের মৃত্যু হতে পারে। তাই জীবন বাঁচাতে প্রয়োজন শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা।
এজন্য নিয়মমাফিক দৈনন্দিন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস ও প্রতিদিন যোগব্যায়াম করা জরুরি।
 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রক্তসঞ্চালন সুষম করা ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধির জন্য অর্থাৎ ঠাণ্ডাজনিত সমস্যা থেকে রক্ষা পেতে এই ১০টি যোগাসন খুব কার্যকর - উত্তানাসন বা পদহস্তাসন, অধোমুখ স্বনাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, সেতুবন্ধাসন, উষ্ট্রাসন, সালম্ব শীর্ষাসন, হলাসন, বিপরীতকরণী, ধনুরাসন ও শবাসন।
এর সঙ্গে সূর্য অনুলোম-বিলোম প্রাণায়াম আপনার শরীরকে উষ্ণ রাখতে সহায়তা করবে।  
পদ্ধতি 
পদ্মাসন, সিদ্ধাসন বা সুখাসনে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এবার ডান হাতের অনামিকা ও কনিষ্ঠা আঙুল দিয়ে নাকের বাম দিকে আলতো করে চেপে ছিদ্রপথ বন্ধ করতে হবে। ডান ছিদ্রপথে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং একই পথে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। এভাবে চর্চা করুন ৩ থেকে ৫ মিনিট। এই প্রাণায়াম আমাদের শরীর উষ্ণ করে এবং ওজন কমাতে অর্থাৎ মেদ কমাতে সহায়তা করে।  
আরেকটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম প্রতিদিন খালি পেটে সকাল-সন্ধ্যা মাত্র ১ মিনিট করেও যদি চর্চা করেন, তবুও আপনি বেঁচে যাবেন সামান্য ঠাণ্ডাজনিত সমস্যা থেকে শুরু করে মরণঘাতী বহু রোগ থেকে। এর নাম কপালভাতি প্রাণায়াম।
প্রক্রিয়া 
•    খালি পেটে সিদ্ধাসনে বা পদ্মাসনে বসে দুই হাটুর ওপর দুই হাত ধ্যানমুদ্রায় রাখুন। এটা না জানলে এমনিতেই হাত দু’টি দু’হাঁটুর ওপর রেখে সুখাসনে বসুন।
•    মেরুদণ্ড সোজা ও চোখ বন্ধ রেখে বুক ভরে শ্বাস গ্রহণ করুন।  
•    এরপর সজোরে শ্বাস ত্যাগ করুন। নাকের ভেতর হঠাৎ ময়লা বা পোকা ঢুকে গেলে আমরা যেমন সজোরে শ্বাস ত্যাগ করে অবাঞ্ছিত বস্তুটাকে বের করতে চেষ্টা করি, সেরকম সজোরে শ্বাস ত্যাগ করতে হবে।  
•    আবারও শ্বাস গ্রহণ করুন ফুসফুস ভরে। খেয়াল করুন আপনার পেট ফুলে কিছুটা উঁচু হয়ে উঠবে। এবার সজোরে শ্বাস ত্যাগ করুন। খেয়াল করুন আপনার পেট গভীরে ঢুকে যাবে এসময়।  
•    সাবধান থাকতে হবে যে, শুধুমাত্র শ্বাস ত্যাগ করতে হবে সজোরে। কিন্তু গ্রহণ করতে হবে স্বাভাবিকভাবে।  
•    শ্বাস গ্রহণ করার সময় কোনো সতর্কতা বা জোর খাটানোর প্রয়োজন নেই। ডায়াফ্রামের ক্রিয়ায় ফুসফুস এমনিতে স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় বায়ু ভেতরে টেনে নেয়। আপনার কাজ শুধু সজোরে ত্যাগ করা। আপনার মনোযোগ থাকবে শুধুমাত্র শ্বাস-প্রশ্বাসে।  
•    যখনই আপনার কষ্ট অনুভব হবে, তখনই থেমে যাবেন। জোর করে প্রাণায়াম করবেন না।  
•    একটু বিশ্রাম নিন। তারপর আবার অনুশীলন করুন।  
•    এসময় আপনার মেরুদণ্ডের নিম্নভাগে ব্যথা অনুভব করতে পারেন। একটু থামুন। বুক ভরে শ্বাস গ্রহণ ও ত্যাগ করুন কয়েকবার। দেখবেন ব্যথা ঠিক হয়ে গেছে। তারপর আবার অনুশীলন করুন।  
•    এসময় আপনার মুখমণ্ডল, কান, মাথা উষ্ণ হয়ে উঠবে। সারা শরীরে দারুণভাবে রক্তপ্রবাহ সঞ্চালিত হবে।  
•    প্রাণায়াম শেষে চোখ বন্ধ রেখেই শরীরের মাঝে যে নির্মল অনুভূতি লাভ করবেন, কিছুক্ষণ সেটা উপভোগ করুন।  
•    এবার দুই হাতের তালু ঘষে তাপ উৎপন্ন করে চোখে-মুখে মেখে নিন।  
•    এই গোটা প্রক্রিয়া কমপক্ষে ১ থেকে ২ মিনিট অনুশীলন করাই যথেষ্ট। তবে প্রতিদিন অন্তত ৫ মিনিট করতে পারলে ভালো।  অভ্যস্ত হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এটা প্রতিদিন অনুশীলন করতে হবে।  

•   অসুস্থ শরীরে, গর্ভাবস্থায়, মাসিক চলাকালীন বা অস্ত্রোপচারের পর এই প্রাণায়াম করা যাবে না।  

এই কপালভাতি প্রাণায়ামের উপকারিতা অপরিসীম। এখন শুধু এতটুকু বলে রাখি, ঠাণ্ডাজনিত সমস্যা আপনার ধারে-কাছে আসবে না। নিয়মিত প্রাণায়াম ও যোগাভ্যাস করুন। জীবনকে উপভোগ করুন। 

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর