বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, আইজিপি ব্যাজ পাচ্ছেন নগর পুলিশের এডিসি, পাঁচ ওসিসহ ১২ পুলিশ সদস্য

মামুনুর রশিদ সেলিম    |    ০২:০৬ পিএম, ২০২৫-০৪-২৮

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, আইজিপি ব্যাজ পাচ্ছেন নগর পুলিশের এডিসি, পাঁচ ওসিসহ ১২ পুলিশ সদস্য

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ)।

আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম তাদের হাতে এ ব্যাজ পরিয়ে দেবেন। একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ পাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)।

রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি থেকে আইজিপি ব্যাজপ্রাপ্তরা হলেন:
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন, পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ, কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল, এসআই মো. জিয়া উল হক, কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল রানা হামিদ, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর, সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ ইমরান।

জানা গেছে, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ব্যাজপ্রাপ্ত পুলিশ সদস্যদের আগামী ৩০ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান করে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

উর্ধ্বতন কর্মকর্তাদের ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স)-এর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। পুলিশ পরিদর্শক ও তদুর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের সামার টিউনিক (রিবন ও ভেলক্রোসহ) এবং অন্যান্যদের প্যারেড উপযোগী উত্তম পোশাক (বাম পকেটের একটু উপরে ভেলক্রোসহ) সঙ্গে আনতে বলা হয়েছে।

যেসব পুলিশ সদস্য ইতোমধ্যে অন্য ইউনিটে বদলি হয়েছেন, তাদের বর্তমান ইউনিটকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণের জন্য পুলিশ সুপার ও তদুর্ধ্ব কর্মকর্তাদের সরকারি গাড়ি ব্যবহারের অনুমতিও প্রদান করা হয়েছে।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর