শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২৬-০২-১২
ঝালকাঠি প্রতিনিধি
‘আব্বুকে মেরে ফেলবে’—মেয়ের ফোনে জামায়াত নেতাকে বাঁচাতে ছুটলেন ডা. মিতু
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল হওয়ার অভিযোগ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। ঘটনাস্থল থেকেই তিনি ফেসবুক লাইভ করেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি। ভুক্তভোগী আইউব আলি (৫৮) কাঠালিয়া সদর উপজেলা ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ধরে রেখে ফোন ও পকেট তল্লাশি এবং মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ডা. মাহমুদা আলম মিতু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, অবরুদ্ধ নেতার মেয়ে কান্নাজড়িত কণ্ঠে তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, ‘মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল আব্বুকে মেরে ফেলবে, আপনি কোথায়? পরে আমি ঘটনাস্থলে যাই। বাইরে থেকে চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে মারধর করা হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘ওরা টাকা নিয়ে মারছিল এবং বলছিল তুই ভোটারদের টাকা দিচ্ছিস, বল। ভিডিও করবো। আমি সেখানে গেলে আমার সঙ্গে থাকা গার্ডদের গায়েও হাত তোলে।’ এ বিষয়ে ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক বলেন, ‘মাহমুদা মিতু এখন একজন জাতীয় নেত্রী। তিনি দশ দলীয় জোটের হয়ে সারাদেশে প্রচারণা চালিয়েছেন। এখন তিনিও যদি নিজের এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ’ডা. মাহমুদা মিতু বলেন, ‘ফোন পেয়ে গিয়ে অবরুদ্ধ নেতাকে উদ্ধার করি, তবে তাকে মারধর করা হয়েছে ও তার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় আমার সঙ্গে থাকা লোকজনের ওপরও হামলা হয়েছে।’ কাঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, ‘এ ঘটনা আগেই সমাধান হয়ে গেছিলো। পরে ডা. মিতু পুনরায় গিয়ে ফেসবুক লাইভ দিয়েছেন। তবে আমরা কোন অভিযোগ পাইনি, পেলে ব্যাবস্থা নিবো।’
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited