শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২৫-০৭-০৫
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতজুড়ে। আটককৃত সন্ত্রাসীরা হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited