বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়া হচ্ছে না : আলী রীয়াজ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:৩৩ পিএম, ২০২৬-০১-১৫

জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়া হচ্ছে না : আলী রীয়াজ

জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়া হচ্ছে না বলে মন্ত্যব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘যারাই ক্ষমতায় আসবে তারা যেন এগুলো (জুলাই সনদ) বাস্তবায়ন করে তার নিশ্চিয়তা বিধান করার জন্য গণভোট। এখন চারটা বিষয়ে বা ৪৮টি বললে আবার কেউ কেউ বলবেন, এতোকিছু। আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। তিউনিসিয়াতে ২০২২ সালে একটি নির্বাচন হয়েছিল। সেখানে গোটা সংবিধান জনগণের সামনে উপস্থাপন করে বলা হয়েছিল, আপনার একমত হবেন কী হবেন না। ১৪০টি অনুচ্ছেদ ছিল। আপনার কী মনে হয় ১৪০টি অনুচ্ছেদের ১৩৮ টায় একমত, ২ টায় দ্বিমত; এই কারণে ভোট দেওয়া নিয়ে কেউ কেউ খুব বিপদে পড়ে গিয়েছিলেন? বড় রকমের সাংবিধানিক পরিবর্তন যখন হয় তখন এরকমভাবেই হয়। তুরস্কে ২০১৭ সালে যে গণভোট হয়েছিল, সেখানে ১৮টি অনুচ্ছেদ পরিবর্তন করাট কথা বলা হয়েছিল। কিন্তু মূল প্রশ্ন ছিল একটাই; হ্যাঁ অথবা না।’ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে আমরা গণভোট করেছিলাম, যার মধ্যদিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় এসেছিলাম। তাতে কী কেবল একটা মাত্র অনুচ্ছেদের পরিবর্তন ঘটেছিল? তা তো ঘটে নাই। আমরা কেবল সিম্পল উত্তরটা দিয়েছিলাম। সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় টেলিভিশনে বক্তৃতা দিয়ে, সবাইকে অনুরোধ করেছিলেন যেন হ্যাঁ ভোট বিজয়ী করে এবং সেটা বিজয়ী হয়েছিল।  তিনি বলেন, কোনো নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আইনগত বা সাংবিধানিক বাধা নেই। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অনেক তথ্য প্রচার হচ্ছে। কেউ কেউ বলছেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। কেউ কেউ বলছেন, ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সে বিষয়ে কোনো উল্লেখই নেই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনোরকম উল্লেখ নেই।গণভোটে সেই প্রশ্ন করা হয়নি। যারা বলছেন, তারা হয় ভুল বোঝার কারণে অনিচ্ছাকৃত ভুল বলছেন অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি, তারা এই ভুলগুলো বুঝতে পারবেন। তাদের অবস্থান সঠিক করবেন, যদি না অন্য কোনো উদ্দেশ্য থাকে। মিথ্যা প্রচারণার বিভিন্ন রকম কারণ আছে, ভুল প্রচারণার কারণ আছে।সেগুলো আপনাদের মোকাবিলা করেই মানুষজনকে বোঝাতে হবে। গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সুস্থিরভাবে যুক্তি-তর্ক দিয়ে বিরোধিতা করে কেউ আলোচনায় যেতে চাইলে অবশ্যই পারে। আমরা তো অনেক বিষয়েই একমত হব না। কিন্তু আপনাকে তার থেকে (প্রচার) বিরত রাখতে পারে না। কারণ হচ্ছে, আইনগতভাবে বাংলাদেশের কোনো নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার ব্যাপারে কোনো আইনগত বা সাংবিধানিক বাধা নেই।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর