বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৮:১০ পিএম, ২০২৪-১১-২৭

র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

র‌্যাব-৭ এঁর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে ৩৭১০ পিস ইয়াবাসহ একজন এবং ফেনীর মহিপাল এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। 

এবিষয়ে র‌্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের হাটহাজারী থানার বাস স্ট্যান্ড যাত্রীছাউনি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের  ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে উপস্থিত হওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি বেবি বেগম'কে (৫৩) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে চট্টগ্রামের বাকলিয়া থানার হাটখোলা গ্রামের মুজাফফর খানের স্ত্রী। পরে গ্রেফতারকৃত আসামি তার হেফাজতে থাকা ভ্যানেটি ব্যাগের ভিতরে ২০টি নীল রং এর প্যাকেট হতে মোট ৩৭১০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ব্রিজের নিচে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য সহ গাড়িতে উঠার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭ এর আভিযানিক দলের সদস্যরা সেখান থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয়। গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার (২৬) ও মাগুরা জেলার সদর থানার কাটাখালী গ্রামের মশিয়ার মোল্লার মেয়ে রেশমা খাতুন (১৯)। পরে তাদের হেফাজতে থাকা ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে পলিথিনের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো ২০টি বান্ডেলে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার একজনকে চট্টগ্রামের হাটহাজারী এবং দুই জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর