বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে পুলিশকে পুষ্পমাল্য দিয়ে বরণ করল শিক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি :    |    ০৮:৩৭ পিএম, ২০২৪-০৮-১২

মহেশখালীতে পুলিশকে পুষ্পমাল্য দিয়ে বরণ করল শিক্ষার্থীরা

সারাদেশের ন্যায় কক্সবাজারের মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নৌ-বাহিনী পাহারায় সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে মহেশখালী থানা পুলিশ। এতে আতঙ্ক কাটতে শুরু করছে পুলিশ সদস্যদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানাসহ পুলিশি স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। 
তবে ওই সময় আতঙ্ক বিরাজ করলেও কিন্তু জনবান্ধব থানাতে পরিণত হওয়ায় মহেশখালী থানা ছিল স্বাভাবিক। তার পরেও গা ঢাকা দেয় কিছু কনস্টেবল থেকে শুরু করে কর্মকর্তারা।
মহেশখালী থানায় উপস্থিত হয়ে সেখানে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যদের পুষ্পমাল্যে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। এসময় তারা থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এদিকে নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রাও স্বস্তি প্রকাশ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।
জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব ও মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী । উপজেলাটিতে নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়।

রিটেলেড নিউজ

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর