শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২৬-০১-১০
শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এই নির্বাচন বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নির্ধারণ করবে। শনিবার (১০ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। তিনি বলেন, রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। বাংলাদেশে এবারের নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আদিলুর রহমান খান আশা প্রকাশ করেন। এ সময় তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা ও বিদ্যমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সরকারি, বেসরকারি ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited