শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২৬-০৩-৩১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই রঘুরায় এলাকার বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার হৃদরোগ জনিত কারণে ৩১ মার্চ বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারের বয়স ছিল ৭৫ বৎসর। ৩১ মার্চ সন্ধ্যায় মরহুমের নিজ বাড়ীতে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পুলিশ সদস্য কালী চন্দ্র রায় বিগুলার বাঁজিয়ে গার্ড অব অর্নার প্রদানকালে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, এএসআই রফিক, দূর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও পুলিশ সদস্যবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ সরকারের জানাযা নামাজ গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবার পর মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited