বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিআরটিসির ই-টিকিটের যাত্রা শুরু, কমবে হয়রানি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৪ পিএম, ২০২৫-১১-১৩

বিআরটিসির ই-টিকিটের যাত্রা শুরু, কমবে হয়রানি

যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর করে আরও সহজ ও জনবান্ধব করতে রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তিনটি রুটে পাইলটিং ভিত্তিতে ই-টিকিট সেবা কার্যক্রম শুরু করেছে। যাত্রীদের জন্য এই ই-টিকিটিং সেবা পরিচালনা করবে অনলাইনে টিকিট বিক্রির প্রতিষ্ঠান সহজ ডটকম। এতে যাত্রীদের হয়রানি কমবে বলে মনে করেন বিআরটিসি কর্মকতারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষের এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিআরটিসির পক্ষে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান মো. আব্দুল লতিফ, বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান মো. জুলফিকার আলী এবং সহজ ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকিটস) শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, পাইলট প্রকল্পের আওতায় ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসগুলোতে ই-টিকিট সেবা চালু করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টার এবং অন্যান্য অনলাইন মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “পাইলট হিসেবে তিনটি রুটে ই-টিকিট সেবা চালু করা হলেও যাত্রীদের ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে সব রুটে এটি সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং সেবা সফলভাবে পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, তাদের অভিজ্ঞতা বিআরটিসির যাত্রীদেরও উপকারে আসবে।”
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে যাত্রী হয়রানি কমবে এবং বিআরটিসি দেশের গণপরিবহন খাতে রোল মডেল হিসেবে গড়ে উঠবে।
সহজ ডটকমের পরিচালক (টিকিটস) শাকিল জোয়াদ রহিম জানান, অনলাইন টিকিট ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের প্রতি টিকিটে ২০ টাকা অনলাইন চার্জ দিতে হবে। এ ছাড়া, প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও প্রযোজ্য হবে।
বিআরটিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, করপোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এবং সহজ ডটকমের প্রতিনিধিরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর