শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৮:৪৫ পিএম, ২০২৫-১২-০৩
নানিয়ারচরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর মোর্শেদ কে বরণ, নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম কে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামাল ও দ্যা চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় এসময় নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা নানিয়ারচর উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করায় প্রসংশা করেন। তারা পাহাড়ি এলাকায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে বলেও উল্লেখ করেন বক্তারা। পরবর্তী কর্মস্থলে তাদের সফলতা কামনা করেন বক্তারা।
এছাড়াও নানিয়ারচর উপজেলায় যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল কে নানিয়ারচরে বিদ্যমান সমস্যা গুলো সমাধানে এবং এলাকাবাসীর উন্নয়নে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited