শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৪:৩২ পিএম, ২০২৬-০৪-১২
কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ও রোববার (১২ এপ্রিল) সকালে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়। কোডেক সংস্থার টেকনাফ-উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় ১১ ও ১২ এপ্রিল উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারি থেকে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে ও ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে। বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর জানান, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited