শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৯ পিএম, ২০২৬-১০-১০
যশোর ব্যুরো :
ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় দুজনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
মামলার তদন্ত শেষে সিআইডির পরিদর্শক কাজী কামাল হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আট আসামীকেই পলাতক দেখানো হয়েছে।
আসামীরা হচ্ছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার কোদালিয়া এলাকার আবু হান্নানের ছেলে আলফাজ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গোয়াছালি বাড়ি গ্রামের মনিরুজ্জামানের ছেলে মাসুদ ও আবু বক্কার সিদ্দিক, একই এলাকার গাউছ আলীর ছেলে মনিরুজ্জামান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বানকাইজ গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ওরফে ভোন্ডজ, খুলনার শেরেবাংলা রোডের আব্দুল গফুর পালোয়ানের স্ত্রী আলেহা রাহাত, মাগুরা সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের কমলেশ বিশ্বাসের ছেলে মন্টু ওরফে সেন্টু বিশ্বাস এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সিন্দিপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে আব্দুর রহিম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের শাহজান আলীসহ তাঁর পরিচিত কয়েকজন পর্তুগালে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সুযোগে অভিযুক্ত আলফাজ ও তাঁর সহযোগীরা তাঁদের পর্তুগালে পাঠিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য জনপ্রতি ১৮ লাখ টাকা হিসাবে মোট ১ কোটি ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগে উল্লেখ করা হয় যে, টাকা নেওয়ার পর পর্তুগালে পাঠানোর কথা বলে শাহজান আলীসহ অন্যদের ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের পর্তুগালে যাওয়ার ও কাজের অনুমতি সংক্রান্ত কাগজপত্র দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে জানতে পারেন ভুক্তভোগীরা। এরপর তাঁরা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ৪ জুন যশোর কোতোয়ালি থানায় মামলা করেন শাহজান আলী।
মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।
অপরদিকে, ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় শাম্মী আক্তার ও নজিবুল নূরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে চার্জশীটে।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আসলাম কাঞà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:মিজানুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে। সিলেট à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে à¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর ও শহর সমাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited