শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২৫-০৬-২১
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভারে ২৩৭/৪ (শান্ত ৮৯*; মুশফিক ৪৯, সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪)
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৩১.২ ওভারে ৪৮৫/১০ (প্রবাথ ১১*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথুজ ৩৯, নিসাঙ্কা ১৮৭, ডি সিলভা ১৯, কুশল ৫, মিলান ৩৯, কামিন্দু ৮৭, থারিন্দু ০, আসিথা ৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*; তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০)
৭৬তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার শেষ বলে সিঙ্গেল নিলেন ঝুঁকি নিয়ে। মিড অন থেকে থারিন্দু রত্নায়েকের সরাসরি থ্রোতে স্টাম্প গেলো ভেঙে। অনফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। বল যখন স্টাম্প ছুঁয়েছে, তখন সামান্য দূরে ছিল মুশফিকের ব্যাট। দুর্ভাগ্যজনকভাবে আউট হন বাংলাদেশি ব্যাটার। ১০২ বলে চারটি চারে ৪৯ রান তার। দলীয় ২৩৭ রানে চার উইকেট পড়লো বাংলাদেশের। তার আউটের পর বৃষ্টিতে খেলা থেমে গেছে। শান্তর সঙ্গে ১৯১ বলে ১০৯ রানের জুটি তার।
শান্ত-মুশফিক জুটির সেঞ্চুরি
গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও মুশফিক ও শান্তর জুটি তিন অঙ্কের ঘরে পৌঁছেছে। ১৬৭ বলে তাদের জুটি সেঞ্চুরি করেছে। ৭২ ওভারে ৩ উইকেটে ২২৮ রান বাংলাদেশের, লিড ২৩৮ রানের। ৪৬ রানে মুশফিক ও ৮৩ রানে শান্ত অপরাজিত খেলছেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুইশ
৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম শেষ দিন ব্যাটিংয়ে নামেন। দলের স্কোর ছিল ৩ উইকেটে ১৭৭ রান। দুজনের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুইশ করেছে। ৬৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে দুইশর ঘরে নেন মুশফিক।
জয়ের বিশ্বাস নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কা চায় সকালের সেশনে তাড়াতাড়ি বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ম্যাচ জিততে। আর বাংলাদেশের বিশ্বাস, বড় সংগ্রহ করতে পারলে ম্যাচ জেতা সম্ভব। এখনও একটি দলেরই দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। বাংলাদেশ ১৭৭ রান করেছে ৩ উইকেট হারিয়ে। ম্যাচের অবস্থা বলছে, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিজেদের দিনে দুই দলই যে কোনও কিছু করতে পারে। ৫৬ রানে শান্ত ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ১৮৭ রানের লিড নিয়েছে। হাতে আছে আরও সাত উইকেট। শেষ দিনের প্রথম সেশনে দ্রুত আরও রান তুলতে পারলে বাংলাদেশের জেতার সুযোগ আছে মনে করেন নাঈম, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি...। ইনশাআল্লাহ, পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়। জেতার সুযোগ আছে।’
ডানহাতি এই অফ স্পিনার আরও যোগ করেন, ‘দেখুন, আসলে পঞ্চম দিনে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি, তখন ওরা চাপে থাকবে। যখন আপনার নরমাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস। তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব। যদি আমরা ইনশাআল্লাহ্ ভালো টোটাল দিই, আমাদের জন্য ভালো।’
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited