শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৬ পিএম, ২০২৫-১১-০৩
চৌধুরী নওরাজ মাহমুদ সাদুল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জনাব জিয়াউর রহমান ভুঁইয়াকে গত ০৬ মে ২০২৫ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং ৩১ অক্টোবর ২০২৫ সহ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
আজ সোমবার (০৩ নভেম্বর, ২০২৫) নোবিপ্রবির রেজিষ্টার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়। সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ছুটি ছাড়া বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে বলা হয়, অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশে গমন করেন যা, সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর ধারা ২(চ) অনুযায়ী "পলায়ন" । এছাড়া একজন সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করায় " নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ,২০০১" এর ধারা ৪৭(৫) এর স্পষ্ট লংঘন।
এছাড়া নোটিশে আরোও বলা হয়, ২৮ মে ২০২৫ আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলে সেটির জবাব যথাযথ হয়নি। পরবর্তীতে তদন্ত কমিটি আপনাকে পুনরায় ৭ জুলাই ২০২৫ বিজ্ঞ আইনজীবীর মতামত এবং ৩১ জুলাই ২০২৫ প্রেরিত নোটিশের জবাব না দেয়ায় গত ১৩ সেপ্টেম্বর নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৭ তম সভার আলোচ্য সূচি -১৮ এর সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ৪৭(৮) ধারা অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও (গ) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক (সামরিক বরখাস্ত) পদ থেকে চূড়ান্ত বা স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাথে কোন লেনদেন থাকলে সেটি বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited