শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৪৭ পিএম, ২০২৬-০৬-১০
ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানের শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেতা সালমান খান। বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই আবেগের বাঁধ ভাঙে ভাইজানের। সেই সময়ের ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালমানের এমন শোকবিহ্বল চেহারা দেখে মনখারাপ তার অনুরাগীদেরও। মঙ্গলবার (৯ জুন) মুম্বাইয়ে কুমুদ রানের শেষকৃত্য সম্পন্ন হয়। সালমান ছাড়াও উপস্থিত ছিলেন খান পরিবারের একাধিক সদস্যও। সালমানের মা সালমা খান, সৎ মা হেলেন, ভাই আরবাজ খান ও সোহেল খানসহ আরও অনকেই ছিলেন। কুমুদ রানের সঙ্গে খান পরিবারের সম্পর্ক বহু বছরের পুরনো। কুমুদের মৃত্যুতে তাই শোকসন্তপ্ত খান পরিবার।। এদিন সামানকে দেখে অত্যন্ত গম্ভীর এবং বিষণ্ণ দেখাচ্ছিল। একাধিক ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও আবেগ বারবার তার চোখেমুখে ফুটে উঠছিল কষ্টের ছাপ। শ্মশানঘাটে এদিন কোনও তারকাসুলভ আচরণ নয়, বরং প্রিয়জনকে হারানোর বেদনায় শোকবিহ্বল ছিলেন সালমান খান। অনেক অনুরাগী মন্তব্য করেছেন, পর্দার ‘ভাইজান’-এর এই মানবিক এবং আবেগঘন দিক তাকে স্পর্শ করেছে। সালমান বারবার বলেছেন যে কুমুদের সঙ্গে তার পরিবার এবং তার দীর্ঘদিনের সম্পর্ক। সিনেমার পর্দার জনপ্রিয় নায়ককে এদিন দেখা গেল এক শোকাহত বন্ধুর ভূমিকায়। প্রিয় মানুষকে হারানোর বেদনা আড়াল করতে পারেননি বলিউড সুপারস্টার।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited